ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৮:১৫ রাত

সিলেটে রোহিঙ্গা যুবক আটক

সিলেটে রোহিঙ্গা যুবক আটক

সিলেট নগরীর তেমুখী এলাকা থেকে শহীদুল আমিন (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া ক্যাম্প-২-এর নূরুল আমিনের ছেলে।

আজ সোমবার (২ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা যুবক শহীদুল আমিন তার বাংলাদেশী দুই বন্ধুর সাথে রোববার (১ মার্চ) সিলেটের হযরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত করতে আসে। পরে ওইদিন রাত ১০টার দিকে সে নগরীর তেমুখী পয়েন্টে এলাকায় ঘুরাফেরার সময় দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করে। পরে তাকে আটক করে জালালাবাদ থানা পুলিশের সদস্যরা।

আরও পড়ুন

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে রোহিঙ্গা যুবক আটক

যেভাবে পাবেন ‘কৃষক কার্ড’, আবেদন করতে যা লাগবে  

ইকরার মৃত্যু, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে মামলা

জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলার তিনজন গ্রেপ্তার

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রাথী সোহেলের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ