ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলার তিনজন গ্রেপ্তার

জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলার তিনজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মেহেদী হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে।

এনিয়ে এমামলায় মোট তিন জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হাসাদহ বাজারে মাগরিবের নামাজের সময় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জামায়াতকর্মী হাফিজুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। 

এঘটনায় শনিবার রাতেই জীবননগর থানা পুলিশ মামলার দুই আসামি আব্দুস সালাম ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

এর পর আজ  সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফের নেতৃত্বে একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার মেহেদী হাসানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হাফিজুর রহমান হত্যা মামলায় নিহতের ভাই আমির হোসেন মোট ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন।

হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলার তিনজন গ্রেপ্তার

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রাথী সোহেলের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গণভোটে কমল ১১ লাখ ভোট— ইসি বলছে ‘করণিক ভুল’

‘যদিও আমার একটা ছোট্ট বিরতির খুব দরকার, কিন্তু তাকে ছাড়া বাঁচতে পারি না‘

বগুড়ায় ভোক্তা অধিকার‘র অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা