ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৭:৪০ বিকাল

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রাথী সোহেলের মনোনয়নপত্র দাখিল

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রাথী সোহেলের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মনোয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের মানুষ বারবার একটি মার্কাকে ভালোবেসে প্রতারিত হয়েছে। তারা এবার আর প্রতারিত হতে চায় না। আসন্ন্ন উপনির্বাচনে ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রাথী সোহেলের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গণভোটে কমল ১১ লাখ ভোট— ইসি বলছে ‘করণিক ভুল’

‘যদিও আমার একটা ছোট্ট বিরতির খুব দরকার, কিন্তু তাকে ছাড়া বাঁচতে পারি না‘

বগুড়ায় ভোক্তা অধিকার‘র অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ