ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৩:১৭ দুপুর

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারিসহ আটক ৩

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারিসহ আটক ৩

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারিসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

‎আটকরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)।

‎যৌথ বাহিনী জানায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়। রবিবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটকদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন

‎এবিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকদের দেহতল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। আটকরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

‎তিনি বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষয়ক্ষতি নিয়ে প্রথম মুখ খুলল যুক্তরাষ্ট্র

শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল আর্সেনাল

শিগগিরই ভারত-বাংলাদেশের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : প্রণয় ভার্মা

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারিসহ আটক ৩

বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা