ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০১:৩৯ দুপুর

কাহালু পৌরসভার জানালার গ্রিল কেটে ১ লাখ ১০ হাজার টাকা চুরি

কাহালু পৌরসভার জানালার গ্রিল কেটে ১ লাখ ১০ হাজার টাকা চুরি, ছবি: দৈনিক করতোয়া ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু পৌরসভার কর ও ক্যাশ শাখার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ১ লাখ ১০ হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনানাটি ঘটেছে গতকাল রোববার (১ মার্চ) রাত ৮টার পর তারাবি নামাজ চলাকালীন।

জানা গেছে, চোর ওই দিন রাতে কর আদায় শাখার দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিল আলমারির তালা ভেঙে ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ করে ৬৫ হাজার  টাকা এবং একই কায়দায় পাশের ক্যাশ শাখার পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ স্টিল আলমারির তালা ভেঙে ড্রয়ার খুলে ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। 

এ বিষয়ে কাহালু পৌরসভার ক্যাশিয়ার মো. রফিকুল ইসলাম লিটন ও কর আদায়কারী মো. ফকরুল ইসলাম বরেন, কাজের চাপে তারা ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অফিসে ছিলেন। এরপর তারা তারাবির নামাজ পড়তে পাশের  মসজিদে যান এবং নামাজ শেষে রাত ১০টার  সময়  অফিসে এসে চুরির ঘটনা দেখতে পান।  

আরও পড়ুন

কাহালু থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ বিষয়ে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাহালু পৌর প্রশাসক মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী জানান, চুরির ঘটনা তাকে জানানো হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালু পৌরসভার জানালার গ্রিল কেটে ১ লাখ ১০ হাজার টাকা চুরি

ঢাবিতে ‘গরুর মাংস’ কাণ্ডে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবে না ইরান: লারিজানি

৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

কুয়েতের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট