ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০২:৩০ দুপুর

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পর এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টার হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

আয়াত উল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আজ ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফায় রকেট ও ড্রোন হামলা চালায়। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর এটিই হিজবুল্লাহর পক্ষ থেকে এটিই প্রথম বড় ধরনের আক্রমণ। এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এর অংশ হিসেবে লেবাননজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলীতে হামলায় ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। হামলার ভয়ে বৈরুত এবং দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জানিয়েছেন, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদাম লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। ইসরায়েলি জেনারেলরা সতর্ক করেছেন যে, লেবাননে এই আক্রমণ আরও জোরালো এবং দীর্ঘস্থায়ী হতে পারে।

আরও পড়ুন

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর ফলে লেবাননের নিরাপত্তা বিপন্ন হচ্ছে এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর সুযোগ করে দিচ্ছে। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপর নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ 

নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর