ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৩:১০ দুপুর

বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

ভারতের কলকাতায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ দেশে পৌঁছেছে। 

গতকাল রোববার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ দেশে পৌছাঁয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে আনা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। জোয়াহেরুলের মৃত্যুর সময় কলকাতার হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কলকাতায় যান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই বেশি পরিচিত ছিলেন। তার বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া সাবেক এমপির মরদেহ রোববার দিবাগত রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে তার আত্নীয়-স্বজন নিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক : ঢাবি উপাচার্য

আবুধাবি-দোহায় বিস্ফোরণ ও কুয়েত-বাহরাইনে হামলার সাইরেন

বিরোধী দল হিসেবে জামায়াত পাবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

তেহরানকে হামলা বন্ধের আহ্বান যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির