ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১০ দুপুর

ঢাকায় মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

ঢাকায় মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক ঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে ‘মালিক’ সিনেমার টিম। জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ঢাকায়। বর্তমানে সাভারে চলছে দৃশ্যধারণের কাজ।

সিনেমার পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে জানান, রাজশাহীতে প্রথম ধাপের কাজ শেষ করে এবার সাভারে শুটিং শুরু হয়েছে। বর্তমানে সেটে শুটিংয়ে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম। তবে সিনেমার নায়ক আরিফিন শুভ ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনি এখন শুটিংয়ে নেই।

পরিচালক আরও জানান, চলতি মাসের শেষ দিকে শুভ দেশে ফিরে সিনেমার শেষ লটের শুটিংয়ে যোগ দেবেন। অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মিম। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা যায়।

আরও পড়ুন

জানা গেছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই কঠোর পরিশ্রম ও বিশেষ ফিটনেস প্রশিক্ষণ নিয়েছেন। দর্শকদের সামনে তাদের একদম নতুন লুকে হাজির করার পরিকল্পনা করছেন নির্মাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর