কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নয়ন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার লুৎফর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকার রবিউল ইসলামের ছেলে এবং পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন নয়ন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনকুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774179608.jpg)


