ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মার্চ, ২০২৬, ০৯:০৯ রাত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

ছবি -সংগৃহীত

ঢাবি প্রতিনিধি : ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে ঝটিকা মিছিল হয়েছে। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের 'জয় বাংলা' স্লোগান দিতে দেখা গেছে।

রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে 'শিকলবন্দী সকল রাজবন্দির মুক্তির দাবি' জানিয়ে এ কর্মসূচি পালন করা হয় বলে দাবি করেছে সংগঠনটি।
জানা যায়, সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিমুখী সড়কের মাঝামাঝি স্থান থেকে মিছিলটি শুরু হয়। এতে প্রায় ১৮ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
পরে তারা টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থানের চেষ্টা করেন। এ সময় ছবি ও ভিডিও ধারণের পর দ্রুত সেখান থেকে সরে যান তারা।

ঘটনার ছবি ও ভিডিও পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হয়।

আরও পড়ুন

গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। তারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২