তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম
ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তবে তার সেই শুভেচ্ছাবার্তায় ফুটে উঠেছে চলমান বিশ্ব রাজনীতির অস্থিরতা এবং যুদ্ধবিগ্রহ নিয়ে গভীর উদ্বেগ।
বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এই অভিনেত্রীর মনকে ভারাক্রান্ত করে তুলেছে।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ঈদবার্তায় মম লিখেছেন, ‘বিশ্বজুড়ে যুদ্ধ। হতাশা-কান্না-অস্থিরতা-বিশ্বাসহীনতা; তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে।’
উৎসবের রঙিন দিনেও পৃথিবীর অন্য প্রান্তের মানুষের দুঃখ-দুর্দশার কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘তারপরও এই ঈদ হোক পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা আর ভালোবাসার। সকলের জীবন হয়ে উঠুক নিরাপদ, সুস্থ ও মনের মতো। ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। ঈদ মোবারক।
আরও পড়ুনমমর এই মানবিক ও সংবেদনশীল বার্তাটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরা যেমন তাকে ঈদের ফিরতি শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি যুদ্ধের বিরুদ্ধে তার এই অবস্থানের প্রশংসাও করছেন সহকর্মীরা। ব্যক্তিগত জীবনে উৎসব পালন করলেও, বিশ্বশান্তির প্রতি তার এই আকুতি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এক বিশেষ তাৎপর্য বহন করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774089531.jpg)





_medium_1774065536.jpg)
