ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১০ রাত

বোয়ালমারীতে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারীতে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিয়ান্দো এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড ৭.৬২ মি.মি. অ্যামোনিশন (গুলি) উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মাঝরাতে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা সূত্র মতে জানা যায়, রোববার দিবাগত মাঝরাতে জনৈক ব্যক্তি পুলিশকে জানান যে, বোয়ালমারীর কালিয়ান্দোর এলাকায় একটি দোকানের সামনে ৭.৬২x৩৯ মিমি অ্যামোনিশনের দুটি প্যাকেট (২০x২=৪০ রাউন্ড) পাওয়া গেছে। সংবাদ পাওয়ার পরপরই বোয়ালমারী আর্মি ক্যাম্প স্থানীয় পুলিশের সহযোগিতায় উক্ত গোলাবারুদ সংগ্রহের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করে।

ধারনা করা হচ্ছে, ওই অ্যামোনিশনগুলো ২০২৪ সালের ৫ আগস্টে কোনও পুলিশ স্টেশন থেকে হারানো বা লুট হওয়া সেই সব গোলাবারুদের একটি অংশ।

আরও পড়ুন

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালমারীতে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়ায় স্ত্রীসহ দুই শিশু সন্তান হত্যা মামলায় কাজলের জামিন নামঞ্জুর

 বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াতের মিছিল

দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

রিজার্ভ আরও বাড়লো, ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

নির্বাচনের হাওয়া : প্রতিশ্রুতির সঙ্গে মিল নেই বাস্তবতার