ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
গাইবান্ধার সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ১১ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৭৯টি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ নির্বাচনি আসনে ১২৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১২ জন। এরমধ্যে ২ লাখ ৭ হাজার ৫৭৫ জন পুরুষ ও ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
সর্বমোট ভোটারের মধ্যে সরকারি চাকরিজীবী, জেলখানার কয়েদি ও নির্বাচন সংক্রান্ত দায়িত্বপালনে নিযুক্ত এবং বিদেশে বসবাসরত ভোটপ্রদানে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ৩ হাজার ১৯৩ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জের ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৭৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণ, ৩৮টি ঝুঁকিপূর্ণ ও ২৬টি ভোটকেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো- উজান বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানিচরিতাবাড়ী মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর চরিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরান বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালচরণ উচ্চ বিদ্যালয়, মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চানন্দ আর ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা, লাটশালা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুনঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- মধ্য হাতিবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলগাছা আরইউ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুহুল উলুম দাখিল মাদ্রাসা, চাচিয়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বিরহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকা মজিদপাড়া ছবুরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭৯টি ভোটকেন্দ্র।
এছাড়া সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৩৩টি। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা জোরদার করা হবে মর্মে জানা গেছে।
মন্তব্য করুন








