বগুড়ায় স্ত্রীসহ দুই শিশু সন্তান হত্যা মামলায় কাজলের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্ত্রী সাদিয়া মোস্তারিন এবং দুই শিশু সন্তান হত্যা মামলায় হাজতি আসামি সেনাসদস্য শাহাদৎ হোসেন ওরফে কাজলের (২৭) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাজাহান কবির এই জামিনের আবেদন নামঞ্জুর করেন। হাজতি ওই আসামি বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিসাকান্দি দক্ষিণপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে।
উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রামের মোফাজ্জল হোসেন ও রাবেয়া সুলতানার মেয়ে সাদিয়া মোস্তারিনের (২২) সাথে শাহাদৎ হোসেন ওরফে কাজলের বিয়ে হয়। বিয়ের পর তারা ঘর সংসার করাকালে তাদের সাইফা (৩ বছর) এবং সাইফ (৭ মাস) নামের দুটি সন্তন হয়। ওই আসামি কাজল ময়মনসিংহ সেনানিবান থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে।
তার স্ত্রীর কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করলে তাদের মধ্যে কথাকাটি হয়। এরই এক পর্যায়ে গত ২৪ নভেম্বর দিবাগত রাতের যেকোন সময় আসামি কাজল তার স্ত্রী মোস্তারিনকে শ্বাসরোধ এবং শিশু সন্তান সাইফা ও সাইফকে ধারালে অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পরে শাহাদৎ তার স্ত্রী নিজে দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
আরও পড়ুনএ ব্যাপারে নিহত সাদিয়া মোস্তারিনের মা রাবেয়া সুলতানা বাদি হয়ে তার মেয়ে জামাই কাজলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. একরামুল হক বকুল।
মন্তব্য করুন







