ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াতের মিছিল
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের দুপচাঁচিয়া উপজেলায় আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরকে বিজয়ী করতে মহিলাদের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর জামায়াতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে স্থানীয় জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কলেজ মাঠে উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কেএম হেলালুল ইসলাম হেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, আদমদীঘি জামায়াতের আমির হাফেজ আতাউর রহমান, খেলাফত মজলিশের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহমেদ, এনসিপি বগুড়া জেলা নেতা ইজাজ আল ওয়াসী জ্বীম, উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন, জামায়াত নেতা হাফেজ নূর, আদমদীঘি জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী, খেলাফত মজলিশের তৌহিদুল ইসলাম। বক্তারা বলেন, দেশের উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
আরও পড়ুনইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতীর ভাগ্যের উন্নয়নে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন








