ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৭ দুপুর

খামেনির খুবই উদ্বিগ্ন হওয়া উচিত : ট্রাম্প

খামেনির খুবই উদ্বিগ্ন হওয়া উচিত : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খুবই উদ্বিগ্ন থাকা উচিত। পরিকল্পিত পারমাণবিক আলোচনা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় বুধবার (৪ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের দিকে একটি বিশাল মার্কিন সামরিক বহর অগ্রসর হচ্ছে এবং ওয়াশিংটন একাধিকবার ইরানের ওপর আবারও হামলার সম্ভাবনার কথা বলেছে। এনবিসি নিউজের প্রতিবেদক খামেনেয়িকে উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্ন করলে ট্রাম্প জবাবে বলেন, ‘তার খুবই উদ্বিগ্ন হওয়া উচিত। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।’ তবে দিন শেষে আলোচনার ভেঙে পড়ার শঙ্কা কিছুটা কেটেছে কারণ, সংশ্লিষ্ট পক্ষগুলো নিশ্চিত করেছে সপ্তাহের শেষে তুরস্কে অনুষ্ঠেয় বৈঠকটি এখন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে। আলোচনায় ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচিকেই মূল বিষয় হিসেবে রাখার ওপর জোর দেয়ায় জটিলতা তৈরি হয়েছিল বলে জানানো হয়।

আরও পড়ুন

ট্রাম্প আরও জানান, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন এবং তিনি শুনেছেন যে তেহরান আবারও তা পুনর্গঠনের পরিকল্পনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা যদি সেটা করে, তাহলে তারা কষ্ট ভোগ করবে।’ ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থনের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো তাদের পাশে রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে থাকলে আলোচনায় কী নিয়ে কথা হবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ইরান অন্য স্থাপনাগুলোতে আবারও কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। এমনটা হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে।’ সূত্র : আল জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়