ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৭:৫২ বিকাল

মালয়েশিয়ায় ঈদুল ফিতর শনিবার

মালয়েশিয়ায় ঈদুল ফিতর শনিবার

মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন। মূলত আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার কারণেই দেশটিতে সিয়াম সাধনার মাস রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে।

 

দেশটির রয়্যাল সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার শাসক পরিষদ এবং রাজা ইয়াং ডি পারতুয়ান আগাং সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মালয়েশিয়ার ধর্মীয় বিধান অনুযায়ী ইসলামিক জ্যোতির্বিজ্ঞান এবং রুকিয়া অর্থাৎ সরাসরি চাঁদ দেখা ও হিসাব বা গাণিতিক গণনা এই দুই পদ্ধতির সমন্বয়ে প্রতি বছর ঈদের তারিখ চূড়ান্ত করা হয়। জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষকে এ সরকারি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রতি বছর অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। শনিবার সকালে ঈদের জামাত আদায় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটিতে বসবাসরত মুসলিমরা উৎসবে মেতে উঠবেন। এ ঘোষণার পর থেকে মালয়েশিয়াজুড়ে সাধারণ মানুষের মাঝে ঈদের আমেজ ও প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরসহ প্রধান শহরগুলোতে ইতোমধ্যে উৎসবের আবহ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ