রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার বছরের এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুটির নাম মরিয়ম, ডাকনাম সিয়া। তার মরদেহ পাশের বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াসিন (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী রুকিয়া বেগমের রান্নাঘরের চুলার ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের উপদ্রব রয়েছে। তাদের ধারণা, নেশার অর্থ জোগাড় করতে দুর্বৃত্তরা চেইন ছিনিয়ে নেওয়ার পর শিশুটিকে হত্যা করেছে।
আরও পড়ুনঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মারুয়াখালী গ্রামের সাদ্দামের ছেলে ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773982198.jpg)
_medium_1773981830.jpg)
_medium_1773981539.jpg)


_medium_1773979799.jpg)


