ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ১১:৪৪ দুপুর

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

মাদারীপুরের রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই শিশুসহ অন্তত ৮ জন।

আজ শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন, ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল একটি পরিবার। পথিমধ্যে রাজৈর বাসস্ট্যান্ডের কাছাকাছি আসলে অপরদিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই শিশুসহ আহত হয় অন্তত ৮ জন। এই ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ