শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ ধরনের সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনতিনি জানান, আজ শুক্রবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কিছু জায়গায় এ নিয়ে অস্পটতা তৈরি হওয়ায় তিনি সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773978232.jpg)

_medium_1773977335.jpg)
_medium_1773976745.jpg)




