ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ সকাল

কুমিল্লায় নিজ বাড়িতে উত্তরার অগ্নিকান্ডে নিহতদের দাফন

কুমিল্লায় নিজ বাড়িতে উত্তরার অগ্নিকান্ডে নিহতদের দাফন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ি প্রাঙ্গণে আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকালে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।

গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনায় কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান(৩) নিহত হয়।

আরও পড়ুন

গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণে জানাজা শেষে নগরীর নানুয়াদিঘীর বাসভবনে মরদেহগুলো রাখা হয়। সকালে তিনটি মরদেহ গ্রামে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হয়। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করলো ভেনেজুয়েলা

সিআইসির মহাপরিচালকের দায়িত্বে আবদুর রকিব