ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ রাত

জ্ঞাত আয় বর্হিভুত কোটি টাকার সম্পদ

দুদক’র মামলায় স্ত্রী বিউটির জামিন পলাতক সাবেক এমপি বাবলু

দুদক’র মামলায় স্ত্রী বিউটির জামিন পলাতক সাবেক এমপি বাবলু

কোর্ট রিপোর্টার : তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন আইনের মামলার আসামি বিউটি খাতুনের (৫৫) জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। তিনি বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর স্ত্রী। গতকাল মঙ্গলবার আসামি বিউটি খাতুন বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির জামিনের আবেদন শুনানি শেষে মঞ্জুর করেন।

উল্লেখ্য, দুদক থেকে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়। ওই নোটিশ প্রাপ্তির পর রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুন পৃথকভাবে তাদের সম্পদের বিবরণী দুদক বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করেন।

উক্ত সম্পদ বিবরণী দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে যাচাই ও অনুসন্ধান করে প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক জেলা কার্যালয় বগুড়ার তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে বিগত ২০২৪ সালের ২৫ মার্চ জেলা কার্যালয়ে জ্ঞাত আয় বহির্ভুতভাবে সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন আইনে ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি দুদক’র এডি জাহিদুল ইসলাম তদন্ত শেষে ওই আসামি বিউটি বেগম এবং তার স্বামী রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভুতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

গত ৫ জানুয়রি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত ওই জামিনে মুক্তির আদেশপ্রাপ্ত আসামি বিউটি খাতুন এবং তার স্বামী রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অভিযোগপত্রে বর্ণিত ধারায় অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ানার জারির আদেশ দেন। সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু পলাতক।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে দুদক’র পিপি এড. মাহবুবা খাতুন সুখি এবং আসামি পক্ষে এড. একেএম মাহবুবুর রহমান ও এড. শেখ রেজাউর রহমান মিন্টু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাতো বোনের প্রেমে ব্যর্থ হয়ে নাটক বানিয়েছিলাম: জীবন

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ ২ জন নিহত

বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিলো পুলিশ