ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১২ রাত

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

ছবি: সংগৃহীত, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সারজিস আলম বলেন, ‘আমরা যেমন এককভাবে প্রস্তুতি নিচ্ছি, একইভাবে জামায়াতও তাদের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে দেশের স্বার্থে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত এক বছরে এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পর্যাপ্ত সময় পেলে সংসদে তাদের আসন সংখ্যা বর্তমানের ৬টি থেকে আরও বাড়তে পারত বলে মন্তব্য করেন সারজিস আলম।

আরও পড়ুন

সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি সরকার তাদের দলীয় তোষামোদকারীদের এই পদে বসিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্তগুলোর পুনর্বিবেচনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, এনসিপি প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থী নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করলো ভেনেজুয়েলা

সিআইসির মহাপরিচালকের দায়িত্বে আবদুর রকিব

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির