ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০২ রাত

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত, লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতে সময় লেগেছে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ব্যবসায়ীদের ভাষ্যমতে, বাজারের আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেল ছিল। এরমধ্যে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎও ছিল। কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। 

ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রনজিত কুমার সাহা বলেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে জানা যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি