ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ বিকাল

এলপি গ্যাসের দাম কমলো

এলপি গ্যাসের দাম কমলো

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগে নির্ধারিত ১ হাজার ৩৫৬ টাকা থেকে কমিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারি এলপিজির দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে এলপিজির দাম কমানো হলো।

আরও পড়ুন

 

একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজান পর্যন্ত সেহরি খাওয়ার বিধান : শরীয়ত কী বলে?

৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে কাটতো নবী কারিম (সা.)-এর রমজান

বগুড়ার ধুনটে অবৈধ বালুমহাল নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে আগুন

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বোমা ও ককটেল উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই- সংসদ সদস্য মিলটন