ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় রবিউল ইসলাম (৪১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত রবিউল ইসলাম নড়াইল সদর থানা পুলিশের কনস্টেবল (বিপি নম্বর-৮৪১০১২৪১৫১) পদে কর্মরত ছিলেন। তিনি জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার সন্তান।  

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রবিউল।

আরও পড়ুন

পথে ভাঙ্গাপোল এলাকায় বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর