ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ১১:২৬ দুপুর

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

নিহত এনামুল হক

নোয়াখালীর কবিরহাটে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২৪) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

এর আগে গত ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় পাশে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সঙ্গে স্পর্শ লেগে গুরুতর আহত হন এনামুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকেই তিনি আশঙ্কাজনক ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন