ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল

নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে: এ্যানি

নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদের খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে।

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামে শেখ হাসিনা পালিয়ে গেছেন৷ কিন্তু তার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তী সরকার, নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। এ নির্বাচনটা আদায় করে নিতে হবে।

বিএনপি নেতা বলেন, তারেক রহমান দেশের বাহিরে আছেন, তিনি নির্যাতিত। খালেদা জিয়া মাসের পর মাস জেলে ছিলেন, তাকে অত্যাচার নির্যাতন করে রাখা হয়েছিল, তিনি অসুস্থ হয়েছেন জেলখানায় থাকাবস্থায়। অসুস্থ হলেও তিনি আমাদের মনোবল, আমাদের সাহস।

আরও পড়ুন

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশবাসীর জন্য। তারেক রহমান সব রাজনৈতিক দল, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ নির্বাচনটা আদায় করতে হবে। নির্বাচন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়৷ গত ১৭ বছর দুর্ভোগে ছিলেন, রাস্তা পাননি, উন্নয়ন পাননি, সামাজিক সহায়তা পাননি। একটা নির্বাচিত সরকার থাকলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যেত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাসেম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন নিয়ে এবার মুখ খুললেন জয়া আহসান

বিটিভিতে ভাষণ দিতে ইসিতে আবেদন জামায়াত আমিরের 

হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা, এটা আমাকে ভীষণ কষ্ট দেয় : গার্দিওলা

ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

ভারত থেকে দেশে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা

রোনালদোর আল নাসর ছেড়ে এমএলএসে যাওয়ার গুঞ্জন