ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৪ দুপুর

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

নিজের এক্স আইডি হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি নিশ্চিত করার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এতে অনেকে সাবধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন জামায়াত আমির। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবআমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতিঅল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’

এর আগে জামায়া আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ১২টার পর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

আরও পড়ুন

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপি’র ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে (ছরওয়ারে আলম) আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির

তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন : মির্জা ফখরুল

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

পথসভার লোকদের নেতার বাড়িতে খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ

বাসে চড়ে জামায়াতের নির্বাচনি প্রচারণা করছেন বগুড়া ৬ আসনের প্রার্থী আবিদুর রহমান সোহেল

বগুড়ার সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'হ্যাঁ' ভোটের প্রচারণা