নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে
মফস্বল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান৷নির্বাচনি উঠান বৈঠকে গতকাল মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান৷ স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান৷
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা৷ সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান৷
বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার সাংবাদিককে বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ৷ আর আমরা বলবো সবার আগে শিবচর৷ এর কারণ প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ৷ তাই আমরা ঠিক করেছি সবার আগে শিবচর৷ আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলবো৷ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে৷ ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা-আকাঙ্খা পূরণ করতে পারব না৷
আরও পড়ুনবিএনপি প্রার্থী আরো বলেন, আগামীতে কারো নামে কোন মিথ্যা মামলা থাকবে না৷ নির্বাচনের পর আপনাদের কোন অযথা হয়রানি করা হবে না৷ আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ৷ আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না৷ আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়বো৷
মন্তব্য করুন









_medium_1770150666.jpg)