ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ দুপুর

এপস্টেইন নিয়ে এবার মুখ খুললেন জয়া আহসান

এপস্টেইন নিয়ে এবার মুখ খুললেন জয়া আহসান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নিজের আসন্ন চলচ্চিত্র ‘ওসিডি’ নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বজুড়ে আলোচিত ‘এপস্টিন ফাইল’ প্রসঙ্গে জয়া আহসান ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা তো একটা মানসিক ব্যাধি। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়। কিন্তু, কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তারা ওই শরীরের ভিতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা।

‘ওসিডি’ নিয়ে জয়া জানান, অভিনয়ে নিখুঁত হওয়ার এক অদ্ভুত নেশা কাজ করে তার মধ্যে। অভিনেত্রী বলেন, নিখুঁত অভিনয় নিয়ে আমার ‘ওসিডি’ রয়েছে। খালি মনে হয় সব অভিনয় যেন এক রকম হয়ে যাচ্ছে। নিজেকে চ্যালেঞ্জ দিতে গিয়ে মাঝেমধ্যে বিরক্ত হয়ে যাই, মানসিক চাপের চূড়ান্তে পৌঁছে যাই। নিজেকে বলি আমি তো মানুষ, কিন্তু মন মানে না। এই ছবিতে জয়া এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যে শৈশবে যৌন শোষণের শিকার হয়েছিল। এই সংবেদনশীল বিষয়টি ফুটিয়ে তুলতে গিয়ে জয়াকে পিডোফিলিয়া নিয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে। জয়ার কথায়, যেখানে শিশুরা জড়িয়ে থাকে, সেখানে দায়িত্বটা অনেক বেড়ে যায়। শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি গুরুতর মানসিক ব্যাধি। দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলা সিনেমাতে এই পিডোফিলিয়া নিয়ে তেমন কোনো কাজ হয়নি।

আরও পড়ুন

বিশ্বজুড়ে আলোচিত ‘এপস্টিন ফাইল’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা তো একটা মানসিক ব্যাধি। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়। কিন্তু, কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তারা ওই শরীরের ভিতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা। ব্যক্তিগত জীবনে সন্তান দত্তক নেওয়া প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন এই তারকা। তিনি বলেন, আমি চাইলেই সন্তান দত্তক নিতে পারি, তার জন্য জন্ম দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বড় বাধা হলো পরিবেশ। একটি শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য আগে একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। অথচ মানুষ এখন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ৬ জুয়াড়ি আটক

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে লাশ হস্তান্তর

গাইবান্ধার নলডাঙ্গায় ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরে ৪ চাঁদাবাজ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া নদী ১১শ২২ কোটি টাকার এই প্রকল্পে ইছামতী ও গজারিয়াও রয়েছে