ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৭ দুপুর

ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার মধ্যেই এই তথ্য জানানেল ট্রাম্প।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এ মুহূর্তে আলোচনা চলছে। তবে সেই আলোচনা কোথায়, কীভাবে হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প বলেন, এ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। আলোচনা যে হচ্ছে, এটা নিশ্চিত। তারা কিছু একটা করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তা হয় কি না। তারা কিছুদিন আগেও একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তখন তা কাজে লাগায়নি। ট্রাম্প আরও বলেন, আমরা গত বছর ইরানের বিরুদ্ধে ‘মিডনাইট হ্যামার’ অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয়, তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না।

গত বছরের জুনে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর উদ্যোগে একটি সমাধানের চেষ্টা জোরদার হয়েছে। এতে উত্তেজনা কিছুটা কমেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে উপযুক্ত পরিবেশ থাকলে এবং মর্যাদা, বিচক্ষণতা ও বাস্তবতার নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পেজেশকিয়ান আরও বলেন, এ আলোচনা ইরানের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কাঠামোর মধ্য থেকে হতে হবে। ইরানের প্রেসিডেন্টের এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আত্মরক্ষার্থে ইউএসএস আব্রাহাম লিংকন রণতরী থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান ইরানের ড্রোন ভূপাতিত করেছে। সূত্র : আল-জাজিরা

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার

নেপালে নির্বাচনে অংশ নিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি, লক্ষ্য সরকার গঠন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এক ঘণ্টার বেশি সময় পর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

একঘণ্টা চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে