ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৯:০৯ সকাল

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন ‘অ্যাটর্নি জেনারেল’

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন ‘অ্যাটর্নি জেনারেল’’, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নিবেন।

আজ বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘটনা হতে চলেছে এটিই প্রথম । এর আগে বাংলাদেশের ইতিহাসে কোনো অ্যাটর্নি জেনারেল সরাসরি পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নেননি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরল সাজে নজর কাড়লেন মিম

বগুড়ায় ‘অবিশ্বাস্য এক যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

ঈদের ছুটিজুড়ে বৃষ্টির আভাস

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

ধলেশ্বরী নদীতে সিমেন্টের জাহাজে কাজ করার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব’র অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, জুয়ার সরঞ্জাম জব্দ