ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৭ সকাল

যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না : জামায়াত আমির

যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না : জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত। তিনি বলেন, উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। 

আরও পড়ুন

জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের