ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৫১ দুপুর

গোমাংসের প্রতি ভালোবাসার কারণে রণবীরকে রামের চরিত্রে মানতে নারাজ নিন্দুকেরা

গোমাংসের প্রতি ভালোবাসার কারণে রণবীরকে রামের চরিত্রে মানতে নারাজ নিন্দুকেরা

রামায়ণে রামের চরিত্রে হাজির হচ্ছেন রণবীর কাপুর। এদিকে গোমাংসের প্রতি ভালোবাসার কারণে রণবীরকে রামের চরিত্রে মানতে নারাজ নিন্দুকেরা। এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। 

শোনা গেছে, চরিত্রের সঙ্গে মিশে যেতে কঠোর সাধনায় রত হয়েছিলেন তিনি। ছেড়েছিলেন মদ্যপান। খাননি মাংস। অথচ তার প্রিয় খাবার গোমাংস। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, , একসময় নিজের মুখে গোমাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন রণবীর। ২০১১ সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালবাসি।” এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, অতীত থেকে বিষয় টেনে এনে মানুষ প্রশ্ন তুলছে, রণবীর কপূর কী ভাবে রাম হতে পারেন?

রণবীরকে সমর্থন জানিয়ে এক ধর্মগুরু বলেন, “অতীতে তিনি কিছু করেছিলেন বলে এই ভাবে বিচার করা মোটেই ঠিক নয়। বাস্তবেও ওকে রামের মতো হতে হবে, এমন প্রত্যাশা আপনারা করতে পারেন না। হতেই পারে, পরের ছবিতে তিনি রাবণ হলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর