ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ০৩:৫১ দুপুর

জাহ্নবী’র বক্তব্য নিয়ে তোলপাড়

জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী।’ বক্স অফিসে এই ছবি আশানুরূপ ফল না করলেও পর্দায় জাহ্নবী- বরুণের রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। এসবের মাঝেই অভিনেত্রীর বক্তব্য নিয়ে তোলপাড় বলিউড।

জাহ্নবী বলেছেন, অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত হতে গেলে পুরুষ অভিনেতাদের অহংকার মোকাবিলা করা জানতে হবে। সম্প্রতি জাহ্নবী এসেছিলেন টুইঙ্কেল খান্না এবং কাজলের শোয়ে। সেখানেই এমন মন্তব্য করেন শ্রীদেবীকন্যা। এখানেই শেষ নয়।

জাহ্নবী আরও বলেন, আমি বোকা সেজে থাকি। তাতে আর যাই হোক, অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় থাকে না। শ্রীদেবী-বনি কাপুরের কন্যা জাহ্নবী। তিনি যে স্টারকিড, তাতে কোনো সন্দেহ নেই। তারকা সন্তান হয়েও কি বলিউডে কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে? উত্তরে জাহ্নবী মেল ইগো সামলানোর প্রসঙ্গ উত্থাপন করেন।

আরও পড়ুন

বলেন, আমি যেহেতু তারকা বাবা-মায়ের ন্ত—ান, ফলে বলিউডে বিশেষ সুবিধা পেয়েছি। ফলে আমি যা বলতে চাই, সেটা প্রকাশ্যে বলতে পারি। আড়ালে-ইশারায় বোঝাতে হয় না। তবে সকলের এমন সুযোগ নেই।

এ ছাড়া আমি মাঝেমাঝে বোকা হওয়ার ভান করেও থাকি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কাউকে আঘাত না করে কি নিজের বক্তব্য তুলে ধরতে হয়, সেটা শিখতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর