ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ১০:১৮ দুপুর

করণ জোহরের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন জয়া 

করণ জোহরের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন জয়া, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলেছেন। শুধু কাজের সূত্রেই নয়, অমিতাভ বচ্চন, সালমান খান, বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতার কথা উঠে এসেছে এই কথোপকথনে।

 পাশাপাশি, বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি। আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

আরও পড়ুন

বলিউডে তার কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালন তাকে ফোন করেছিলেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে জয়া আহসান জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি। ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো তারকারা সেলেব্রেটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সাথে ছিলেন চিত্রনায়ক রাজ্জাক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২