ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০২:০৭ পিএম

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা

বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে পারে এই সংগীত আয়োজনের আসর।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান।

আরও পড়ুন

এদিকে বাংলাদেশে আসার বিষয়ে শাকিরার পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন এই শিল্পী। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনাই নেই: জাহেদ উর রহমান

১

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা

২

আ’লীগ কর্মীরা হাসিনার ফাঁদে পা না দিলে সরকার তাদের মর্যাদা রক্ষা করবে: রাশেদ খাঁন 

৩

নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান

৪

উপহার নয়, ভালোবাসা ছড়িয়ে দিল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা

৫

নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

৬