ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০১:৩৭ পিএম

নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নাটোর প্রতিনিধি : নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং সড়কে আগুন জ্বালিয়ে যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জেলা সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে নাটোর-বগুড়া মহাসড়কসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রাপ্ত ভিডিও সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে একজন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন, অপর একজন ভিডিও ধারণ করেন। তবে আগুনে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ সুপার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করা হয়েছে। তিনি প্রাপ্ত ভিডিও ফুটেজের বরাত দিয়ে আরও জানান, আগুন দেওয়ার সময় সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। এ ছাড়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নামে স্লোগান দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন। 

এদিকে বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, গভীর রাতে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় ওসমান গনি গার্লস স্কুলের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় বিভিন্ন যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

পুলিশ সুপার আরও জানান, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের লোকজন হঠাৎ করে চোরাগোপ্তা হামলার চেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার পর থেকে নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যারা এসব করছে, তাদের শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

১

পাঁচ বছরেও হয়নি বর্জ্য শোধনাগার, প্রকল্পের জমিতে পৌরসভার ভাগাড়

২

নিষিদ্ধ আ. লীগের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

মা আমার মা

৪

অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল: শফিকুর রহমান

৫

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮

৬