ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:৩০ পিএম

ছেলেকে নিয়ে হলিউড সাইন দেখতে গেলেন শাবনূর

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন তিনি, সুযোগ পেলেই ছুটে যান নতুন কোনো গন্তব্যে।

সেই ভ্রমণের মুহূর্তগুলো আবার ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ছেলেকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের হলিউডে ঘুরে বেড়ানোর কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন শাবনূর। এবারের সফরের মূল উদ্দেশ্য ঘোরাঘুরি। চলতি বছরে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর।

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও এবারই প্রথম তার লস অ্যাঞ্জেলেস যাওয়া।

 

হলিউডের প্রতি একসময় বেশ আগ্রহ ছিল এই নায়িকার। তাই লস অ্যাঞ্জেলেসে পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে না গিয়ে বিখ্যাত হলিউড সাইন দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর মা-ছেলে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বখ্যাত ‘হলিউড’ সাইন ও এর আশপাশের এলাকা।

আরও পড়ুন

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর শহরটি ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরও কিছু জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

লস অ্যাঞ্জেলেস থেকে এরপর শাবনূর যাবেন লন্ডনে। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে লন্ডনে কয়েক দিন ঘোরাঘুরি করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন কাটিয়ে সবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ফেরার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে নিয়ে হলিউড সাইন দেখতে গেলেন শাবনূর

১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আ’লীগের মিছিল, আটক ২

২

বগুড়ার দুপচাঁচিয়ার মোড়গ্রামকে মডেল ভিলেজ ঘোষণা, পাল্টে যাচ্ছে উন্নয়নের চিত্র

৩

বগুড়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

৪

সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়

৫

বগুড়ার মার্কেটগুলোতে শীতের কাপড়ের যোগান বৃদ্ধি, ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা

৬