দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মাত্র ১৫ দিন আগেও স্বামী মহসীন মেহেদীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি।
বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
কিন্তু রাত পোহাতেই সেই পোস্ট উধাও! এখন আর ন্যান্সির পেজে বিচ্ছেদ-ঘোষণার ওই পোস্ট দেখা যাচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেসবুকে অন্য একটি পোস্ট দিয়েছেন ন্যান্সি। বারান্দায় বাগানবিলাস গাছের ছবি দিয়েছেন তিনি। সঙ্গে লেখেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’
গতকাল বিচ্ছেদের ঘোষণায় ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে গায়িকা অনুরোধ জানিয়েছেন, তারা যেন এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানান। সবশেষে নতুনভাবে এগিয়ে চলার প্রত্যয় জানিয়ে ন্যান্সি বলেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুনবলে রাখা যায়, ২০২১ সালের আগস্টে বিয়ে করেছিলেন ন্যান্সি ও মেহেদী। এরপর ২০২২ সালের জুনে তাদের ঘরে আসে কন্যাসন্তান।
এর আগেও দুটি সংসার করেছিলেন ন্যান্সি। এর মধ্যে ২০০৬ সালে বিয়ে করেন আবু সাঈদ সৌরভ নামের এক ব্যবসায়ীকে, ওই সংসারে মেয়ে রোদেলা রয়েছেন। ২০১২ সালে ওই সংসার ভেঙে যায়। ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন গায়িকা। এই সংসারেও একটি কন্যার মা হন ন্যানসি। ২০২১-এ দ্বিতীয় সংসারে বিচ্ছেদের খবর দেন ন্যান্সি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795689550.jpg)
_medium_1795679335.jpg)
_medium_1795671846.jpg)


_medium_1795602661.jpg)
_medium_1795681241.jpg)
_medium_1795675892.jpg)
_medium_1795685298.jpg)