ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:৪৩ পিএম

ঢাকায় এসে পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

ঢাকায় এসে পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক : বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ঢাকায় পৌঁছানোর খবর জানিয়েছেন তিনি।

বাংলাদেশে পৌঁছে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে ওটিলিয়ার সঙ্গে মঞ্চে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।

আরও পড়ুন

আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই সংগীতের আসর। অনলাইন মাধ্যমে কনসার্টের আগাম টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় এসে পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

১

সুযোগ থাকলেও মেসিকে নিজের দলে না নেয়ার কারণ জানালেন গার্দিওলা

২

দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের

৩

স্কুলে যেতে আর হাঁটতে হবে না, সাইকেল পাবে ৩ লাখ ছাত্রী  

৪

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার

৫

একই ভবনে বিপিসি ও এজেন্ট অফিস: দরপত্রের গোপনীয়তা নিয়ে শঙ্কা

৬