ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পিএম

গোপালগঞ্জে বিএনপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জে বিএনপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদস্য পদ থেকে মো. জামাল ফকির পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
 
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে তিনি সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। 

মো. জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার সম্পূর্ণ অজান্তে এবং অনুপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা বিএনপি দলের সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে তিনি পূর্বে কোনোভাবেই অবগত ছিলেন না। 
 
তিনি আরও বলেন, কমিটিতে আমার নাম থাকার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি। সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি সজ্ঞানে ও সশরীরে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিলাম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

১

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনের সঙ্গে এসআর রিনিউএবলের চুক্তি স্বাক্ষর

২

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

৩

গোপালগঞ্জে বিএনপি নেতার পদত্যাগ

৪

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু

৫

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬