ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পিএম

প্রথমার্ধে পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

প্রথমার্ধে পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে পিএসভি আইন্দহফেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শুরুটা রিয়ালের ছিল না। প্রথমার্ধে পিএসভি শুধু লড়াইই করেনি, রিয়ালকে বেশ অস্বস্তিতেও রেখেছিল। একবার পিএসভির রুবেন ফন বোমেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। অন্য প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাগে ক্রসবারে। এরপর পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। অরেলিয়াঁ চুয়ামেনি বক্সে স্ভেন মেইনান্সের পায়ে পা দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েশিয়ান উইঙ্গার। বিরতির সময় স্কোরলাইন ১-০। রিয়ালের মুখে তখন চিন্তার ছাপ।

কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে গেল। কোচ জোসে মরিনিও একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন। তাদের একজন জুড বেলিংহাম। শুরুর একাদশে ছিলেন না ইংল্যান্ডের এই মিডফিল্ডার। ফিটনেসে সামান্য সমস্যার কথা জানিয়েছিলেন মরিনিও। কিন্তু তাকে নামাতেই যেন বদলে গেল রিয়ালের শরীরী ভাষা।

আরও পড়ুন

বিরতির পাঁচ মিনিট পরই সমতা। দারুণ এক দলীয় আক্রমণের শেষে ফেদেরিকো ভালভের্দের গোল। ভিনিসিয়ুসের পাস থেকে আরদা গুলেরের ব্যাকহিল, তারপর ভালভের্দের জোরালো শট। খেলা তখন যেন একেবারে রিয়ালের নিয়ন্ত্রণে। এরপর মঞ্চটা বেলিংহামের। বক্সের বাইরে পাওয়া বলটাকে প্রথমে একটু ওপরে তুলে নিলেন। তারপর দুর্দান্ত এক ভলিতে পাঠালেন জালে। পিএসভি গোলকিপার মাতেই কোভার শুধু অসহায় দর্শক। মৌসুম শেষে সেরা গোলের দাবিদার থাকবে বেলিংহামের এই গোল। এমবাপ্পের জোড়া গোলের পর ভিনিসিয়ুসও গোলের দেখা পেয়েছেন। বেলিংহামের পাস থেকে জালে বল পাঠিয়ে আগস্টের পর রিয়ালের হয়ে গোলখরা কাটান ব্রাজিলিয়ান তারকা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

১

আ’লীগের আমলে গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি হবে : চিফ প্রসিকিউটর

২

ইসরায়েলের ক্ষমতার লড়াইয়ে এগিয়ে গেল আইজেনকোট

৩

রোনালদোর ৯৮৭তম গোল, জয় আল নাসরের

৪

ঢাবি উপাচার্যের সঙ্গে  জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ

৫

৮ কোটি ভোট পেয়েও হার মাহির!

৬