ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০১:১৫ এএম

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

ছবি : সংগৃহীত, আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে নিয়ে কয়েক দিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চললেও শেষ পর্যন্ত আগামী ১৬ ডিসেম্বরের নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় তার নাম রাখা হয়নি। ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও প্রাথমিক তালিকায় নেই। তবে এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

চলতি বছরের শুরুতেও আইপিএলে মোস্তাফিজকে ঘিরে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। সে সময় নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন

এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে বাংলাদেশ দল।

আগামী ১৬ ডিসেম্বরের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় সব মিলিয়ে জায়গা পেয়েছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। নিলাম থেকে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

১

আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে : নাহিদ ইসলাম

২

২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

৩

কিশোর বয়সেই একের পর এক ভাঙছেন সব রেকর্ড, বড় হলে কী করবেন সূর্যবংশী?

৪

আমরা চাই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

৫

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

৬