ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০২:৪৪ পিএম

ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে

ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ বিরতি কাটিয়ে আবার প্রাণ ফিরতে যাচ্ছে দেশের ফুটবলে। মাঠের লড়াই, গ্যালারির উন্মাদনা আর ক্লাবগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা-সবকিছুর অপেক্ষার অবসান ঘটিয়ে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের আসর। বিশেষ আকর্ষণ হয়ে থাকছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন। প্রায় পাঁচ বছর পর এই ঐতিহাসিক ভেন্যুতে ফিরছে ক্লাব ফুটবল।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ফর্টিস ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। একই দিনে মুন্সীগঞ্জে ঢাকা আবাহনী খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। মানিকগঞ্জে চট্টগ্রাম সিটি এফসি খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

আরও পড়ুন

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের ক্যাম্প অনেক আগেই শুরু হয়েছিল। যে কারণে ঘরোয়া ফুটবলের প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। জাতীয় দলের ব্যস্ততা শেষের পর ফুটবলাররা ফিরে গেছেন নিজ নিজ ক্লাবে। এখন ফেড কাপের লড়াইয়ে নামার অপেক্ষায় ক্লাবগুলো। জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া প্রতিযোগিতা ফেরায় যেমন স্বস্তি, তেমনি করে আক্ষেপ ফেড কাপের ম্যাচের বাইরে এই ভেন্যুতে অন্য কোনো প্রতিযোগিতা তথা বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে

১

গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

২

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তাৎক্ষণিক প্রয়োজন নেই : আইজেনকোট

৩

বাংলাদেশের মানসিক প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন সহকারী কোচ

৪

কেঁদে কেঁদে ভোট চাইলেন মাহি

৫

সীমান্তে আ’লীগের চার নেতার বৈঠক ভয়ঙ্কর নীল নকশার অশুভ ইঙ্গিত : রিজভী

৬