ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৬:০২ পিএম

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিমানের রিয়াদ ফ্লাইট

সংগৃহীত,১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিমানের রিয়াদ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ আরো বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রুটে ফ্লাইট আবার চালুর বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

আরও পড়ুন

ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে; এসব রুটে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইট ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিমানের রিয়াদ ফ্লাইট

১

মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

২

বাংলাদেশ হোন্ডায় নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

৩

এইচআর বিভাগে নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন অনলাইনে

৪

আরএফএল গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন

৫

৩০০ কর্মী নিয়োগ দেবে ইজি ফ্যাশন, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

৬