ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১১:১৬ পিএম

বগুড়ায় বখশিশ না দেওয়ায় শ্রমিকদের মারপিটের শিকার হলেন ২ ট্রাক চালক 

বগুড়ায় বখশিশ না দেওয়ায় শ্রমিকদের মারপিটের শিকার হলেন ২ ট্রাক চালক 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: চাহিদা মতো বখশিশের টাকা না পাওয়ায় বগুড়ার শাজাহানপুরে পণ্য লোড-আনলোডকারি শ্রমিকদের মারধরের শিকার হয়েছেন ২ জন ট্রাক চালক। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া মহানগরীর গন্ডগ্রামে অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত ট্রাক চালকদ্বয় হলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার তালুক ইসাত গ্রামের (ফকির টারি) আজাহার আলীর ছেলে সোলায়মান আলী (৪৫) এবং বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মুনসেফপুর গ্রামের আমির হোসেনের ছেলে সাগর (২৮)।

অপরদিকে মারপিটের প্রতিবাদে বেলা আড়াইটা থেকে বগুড়ার বনানী এলাকায় ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। অবরোধ চলাকালে মহাসড়কের দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথাচরিরা।

শাজাহানপুর থানা পুলিশের হস্তক্ষেপে বিকাল সাড়ে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সেই সাথে টিসিবি বগুড়া ক্যাম্পের কর্মকর্তা, শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যস্থতায় টিসিবি ক্যাম্পের শ্রমিক ও ট্রাক চালকদের মধ্যে সৃষ্ট মারপিটের ঘটনা আপোস মিমাংসা করা হয়।    

প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিকরা জানান, বগুড়া মহানগরের ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রাম এলাকায় টিসিবি বগুড়া ক্যাম্পে প্রতিনিয়ত পণ্যবাহী ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ চলে এবং সিটিবি গুদামে কর্মরত শ্রমিকরা ট্রাক চালকদের কাছ থেকে বখশিশ নিয়ে থাকেন। এক পর্যায়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর থেকে আসা ট্রাক চালক সোলায়মান আলী (৪৫)’র নিকট ৬শ’ টাকা বখশিশ দাবি করে টিসিবি’র গুদাম শ্রমিকরা। কিন্তু ট্রাক চালক সোলায়মান আলী ৪শ’ টাকা দিতে রাজি হন।

বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয় এবং ট্রাক চালক সোলায়মান আলীকে টিসিবি শ্রমিকরা মারপিট করেন। তাকে বাচাঁতে সাগর নামের অন্য ট্রাক চালক এগিয়ে গেলে তাকেও শ্রমিকরা মারপিট করে। নিরুপায় হয়ে ট্রাকচালকরা ঘটনাটি বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অবগত করেন। সংবাদ ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে ক্ষুব্ধ ট্রাক চালক ও ট্রাক পরিবহন শ্রমিকরা বগুড়া শহরের প্রবেশমুখ বনানী মোড়ে অবস্থান নেয় এবং ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।

আরও পড়ুন

অবরোধের ফলে ঢাকা-বগুড়া ও বগুড়া-রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র যানজটের ঢেউ বগুড়া শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতেও প্রভাব ফেলে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

ট্রাক চালককে মারপিটকারি শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল পরিবহন শ্রমিক নেতৃবৃন্দকে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে অবরোধকারিরা তাতে সম্মত হন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে মারপিটের ঘটনার পর ট্রাক চালক ও টিসিবি শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনের লক্ষ্যে বিকেল সাড়ে ৪টার দিকে টিসিবি বগুড়া ক্যাম্পের অফিস কক্ষে টিসিবি বগুড়া ক্যাম্পের কর্মকর্তা, শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ আপোস মিমাংসা করা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  টিসিবি বগুড়া ক্যাম্পের অফিস প্রধান (উপপরিচালক) মো. হাবিবুর রহমান, শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল, আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সহ-সভাপতি দুলাল প্রামাণিক, সহ-সভাপতি শাজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সড়ক সম্পাদক সাদেুর রহমান সাজু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি রোবট নই’ বক্সে ক্লিক করার আগে সাবধান!

১

বগুড়ায় বখশিশ না দেওয়ায় শ্রমিকদের মারপিটের শিকার হলেন ২ ট্রাক চালক 

২

বগুড়ায় ‘রকেট চানাচুর’ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

৩

নাটোরের নলডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৪

বগুড়ার দত্তবাড়ি ও সান্দারপট্টিতে পুলিশের বিশেষ অভিযান, ৪৫ জন ছিনতাইকারী ও পকেটমার গ্রেফতার

৫

বগুড়ার নন্দীগ্রামে নতুন এসিল্যান্ড আশফাকুর রহমানের যোগদান

৬