বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) খেলার ফাঁকে বাড়ির কাছেই করতোয়া নদীতে পড়ে যায় রাফিউল। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নদীতে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








