নাটোরের নলডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি মো. মিঠুন সরকারকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠুন সরকার নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল মহল্লার ভুট্টো সরকারের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠুন সরকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ থেকে ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল
আরও পড়ুনসম্প্রতি মাদকসংক্রান্ত একটি মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। গ্রেফতারের পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







